এখানে শিক্ষামূলক সকল বিষয় সম্পর্কে জানুনClick Here!

X

|

NID Card Online Check 2025 | আরো পড়ুন...

Tech Elite
By -
0

ভোটার আইডি কার্ড চেক করুন | বিস্তারিত পড়ুন.....





নতুন ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধন করেছেন? কিংবা ভোটার আইডি কার্ডের সংশোধন/ রিইস্যুর জন্য আবেদন করেছেন? তাহলে ভোটার আইডি কার্ড চেক (NID card online check) করার মাধ্যমে জেনে নিন আপনার আইডি কার্ডটি হয়েছে কিনা।

বর্তমানে আইডি কার্ডের জন্য নিবন্ধন করলে কিংবা সংশোধন ও রিইস্যু আবেদন করলে আইডি কার্ডটি পেতে কিছুটা সময় লাগে। যদিও আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে আইডি কার্ড সম্পন্ন হলে জানিয়ে দেওয়া হয়।

তবে অনেক সময় আমরা এসএমএসটি খুঁজে পাই না। তাই এ সময় অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করে আপনার আইডি কার্ডটি সম্পূর্ণ হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

আইডি কার্ডের আবেদন এপ্রুভ হওয়ার ৭-১৫ দিনের মধ্যেই এনআইডি এর তথ্য সার্ভারে আপলোড করা হয়। তখন সার্ভারে NID check করে আইডি কার্ডের অনলাইন কপি প্রিন্টও করা যাবে।

তাই NID Card Check বাংলাদেশ করার এবং সাভার কপি ডাউনলোড করার বিস্তারিত প্রক্রিয়াটি এখানে জেনে নেই।


নতুন ভোটার আইডি কার্ড চেক | NID Card Check

যারা নতুন ভোটার নিবন্ধন করেছেন এবং এখনো এসএমএস পাননি, তারা এনআইডি কার্ড চেক করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রেজিস্টার করতে এনআইডি নাম্বারের পরিবর্তে ফরম নম্বর লিখবেন। এক্ষেত্রেও তথ্য না পেলে, ফরম নম্বরের পূর্বে NIDFN লিখে তারপর ফরম নাম্বার যুক্ত করে সাবমিট করুন।
শুধুমাত্র ফরম নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে সাবমিট করার পর পরবর্তী পেজে গেলেই বুঝতে পারবেন আপনার আইডি কার্ডটি তৈরি হয়েছে। তারপর বাকি ধাপগুলো সম্পন্ন করে ড্যাশবোর্ডে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

NID Card Online Check করার নিয়ম

বাংলাদেশি NID Card Online Check করার জন্য:


  • NIDW ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্টার অপশনে ক্লিক করুন।
  • এন আইডি/ ফর্ম নম্বর লিখুন। তারপর জন্ম তারিখ লিখে ও ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
  • আপনার আইডি কার্ডটি তৈরি হলেই পরবর্তী ধাপে যেতে পারবেন।
  • এবার বর্তমান ও স্থায়ী ঠিকানায় তথ্য দিয়ে মোবাইল নাম্বার ভেরিফাই করুন।
  • সর্বশেষে, মোবাইলে NID Wallet অ্যাপ দিয়ে ফেইস ভেরিফাই করে একটি পাসওয়ার্ড সেট করুন।
  • NID ড্যাশবোর্ড ওপেন হলে আইডি কার্ডের বিস্তারিত তথ্য চেক করতে পারবেন।


★ঘরে বসেই অনলাইনে এন আইডি কার্ড চেক (NID Card Check) করার সম্পূর্ন প্রক্রিয়াটি ছবিসহ ধাপে ধাপে জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুনঃ


ধাপ ১: NIDW ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন

সর্বপ্রথম, নির্বাচন কমিশনের ওয়েবসাইটের nidw.gov.bd – এই লিংকে যান। তারপর মূল পেইজ ওপেন হলে ‘রেজিস্টার করুন’ লেখাতে ক্লিক করুন। এবার নিচের ছবির মতোই একটি রেজিস্ট্রেশন ফরমের মতো ওয়েব পেজ আসবে।
এখানে আইডি কার্ড চেক করতে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফরম নম্বর লিখুন। ২য় ঘরে জন্ম তারিখ লিখুন। সর্বশেষে ঘরে ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।


ধাপ ২: ভোটার ঠিকানা যাচাই করুন

আপনার ভোটার আইডি নিবন্ধনের সময় দেওয়া তথ্যের অনুরূপ বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন। এখানে শুধুমাত্র বিভাগ জেলা ও উপজেলা সিলেক্ট করলেই হবে।




ধাপ ৩: মোবাইল নাম্বার ভেরিফাই করুন

এই ধাপে, NID card online check করতে আপনাকে একটি মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। এক্ষেত্রে আইডি কার্ড করার সময় যেই নাম্বারটি দিয়েছিলেন সেটি দেখাবে। সেই নাম্বারটি আপনার কাছে থাকলে বহাল বাটনে ক্লিক করুন।

আপনার NID Check করার জন্য আগের নাম্বারটি সাথে না থাকলে ‘মোবাইল পরিবর্তন’ লেখাতে ক্লিক করুন। তারপর যেকোন একটি মোবাইল নাম্বার দিয়ে বহাল বাটনে ক্লিক করুন। আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে। এই কোডটি ওয়েব পেজে লিখে পরবর্তী ধাপে যান।




ধাপ ৪: ফেইস ভেরিফাই করুন

ভোটার আইডি কার্ড চেকি করার এই ধাপে, একটি QR Code সম্বলিত ওয়েবপেজ আসবে। NID কার্ড ধারীর এনআইডি সার্ভার একাউন্ট এবং আইডি কার্ডের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেইস ভেরিফিকেশন ব্যবস্থা চালু আছে। অর্থাৎ NIDW ওয়েবসাইটে রেজিস্টার করতে ফেইস ভেরিফিকেশন করতে হবে।

এবার আপনার মোবাইলে NID wallet অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর অ্যাপ ওপেন করে ওয়েব পেইজে দেওয়া QR কোড স্ক্যান করুন। তারপর মোবাইলের ক্যামেরা দিয়ে ফেস স্ক্যান করে ভেরিফিকেশন সম্পন্ন করুন।




ধাপ ৫: পাসওয়ার্ড সেট করুন

NIDW ওয়েবসাইটে আপনার এই একাউন্টে পরবর্তীতে এনআইডি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সহজে সাইন ইন করতে একটি পাসওয়ার্ড সেট করে নিন।
এখানে ‘সেট পাসওয়ার্ড’ লেখাতে ক্লিক করে একটি পাসওয়ার্ড লিখুন। তারপর পুনরায় একই পাসওয়ার্ড লিখে কনফার্ম করুন।

ধাপ ৬: NID Card Check করুন

ব্যাস, পাসওয়ার্ড সেট করা হয়ে গেলেই আপনার এনআইডি কার্ডের তথ্য পেজ ওপেন হবে। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনার ছবিসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখানো হবে।
এখান থেকে উপরের প্রোফাইল অপশনে ক্লিক করলেই আপনার ভোটার আইডি কার্ডের বিস্তারিত তথ্য চেক করতে পারবেন।


★আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন, তাহলে ড্যাশবোর্ডের নিচের দিকে থাকা ডাউনলোড লেখাতে ক্লিক করলেই আপনার আইডি কার্ডের PDF Copy বা অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে।  



বি:দ্রঃ বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাথে এই ওয়েবসাইটের কোন সম্পর্ক নেই। এই blog শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাই দয়া করে বিভ্রান্ত হবেন না।

বিশেষ বার্তাঃ ‘Tech Elite’ এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

Tags:

Post a Comment

0Comments

আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে, তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না।

Post a Comment (0)
Advertisement |    Advertisement |    Advertisement |    Advertisement     Advertisement |    Advertisement |    Advertisement |    Advertisement     techelite00
Click to Chat